খেলার সময় সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল পাঁচ বছরের শিশুর

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে শিশুটি বাড়ির পাশের ওই ভবনের সামনে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। খেলার একপর্যায়ে সে ভবনটির ঢাকনাবিহীন সেপটিক ট্যাংকে পড়ে যায়। পরে স্বজন ও স্থানীয়রা তাকে ট্যাংক থেকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় সংরক্ষিত আসনের ইউপি সদস্য নাজমা আখতার জানান, সেপটিক ট্যাংকের মুখ খোলা থাকার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। শিশুটির এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সারাদেশ থেকে আরও পড়ুন

