খিলগাঁও থানার ভেতরে ককটেল নিক্ষেপ

রাজধানীর খিলগাঁও থানার ভেতরে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
বুধবার (১১ নভেম্বর) রাত ৮টা ৫০ মিনিটের দিকে মোটরসাইকেলে থানায় প্রবেশ করে নারী ডেস্কসংলগ্ন স্থানে ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায় দুই দুর্বৃত্ত।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে থানার ভেতরে প্রবেশ করেন। এরপর মোটরসাইকেল পার্কিংয়ের পাশে নারী ডেস্কের কাছে ককটেলটি নিক্ষেপ করে পালিয়ে যান তারা।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি। থানার কোনো স্থাপনা বা সম্পদের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। ঘটনার পর নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা এবং জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশের তৎপরতা শুরু হয়েছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

