কাগজ-কলমে শিক্ষার্থী অর্ধশতাধিক, বাস্তবে মাত্র ৪

১৯৮৬ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির প্রধান শিক্ষক মাহফুজুল আলম বলেন, ‘ এক কিলোমিটারের মধ্য তিনটি বিদ্যালয় ও কওমি মাদরাসা হওয়ায় ছাত্রী কমে গেছে। এছাড়া অনেকেই কিন্ডারগার্টেন লেখাপড়া করার কারণে এ বছর সমস্যাটা বেশী হয়েছে। সবচেয়ে বড় সমস্যা হলো, বিদ্যালয়টি অষ্টম শ্রেণী পর্যন্ত। অষ্টম শ্রেণী পাস করার পর অন্য স্কুলে যেতে হবে। তাই অভিভাবকরা প্রথম থেকেই অন্য স্কুলে ভর্তি করিয়ে দেন। আমরা অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করছি আমাদের এখানে শিক্ষার্থী দেওয়ার জন্য।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ওমর ফারুক ভূঞা বলেন, ‘বারবার শিক্ষকদের তাগিদ দেওয়া হচ্ছে, নিজেরাও গিয়েছি শিক্ষার্থী বাড়ানোর জন্য। আশপাশের কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের দেখিয়ে বিদ্যালয় পরিচালনা করছে স্কুল কর্তৃপক্ষ।’
সারাদেশ থেকে আরও পড়ুন

