শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
শেয়ারবাজারে অভিষেকেই ১.৭৬ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছুঁল অ্যানথ্রপিকবিয়ের প্রথম রাতে স্বামী-স্ত্রীর করণীয় ও সুন্নত আমলআজকের রাশিফল: মুখ ফসকালেই বাধবে কেলেঙ্কারি, আসছে বিদেশ গমনের সুখবরশ্রীমঙ্গলে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ, ভিডিওতে তিন যুবকপাথরঘাটায় রাত জেগে পাহারায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরাশিশুর অ্যাজমা থাকলে শীতে ঘরের পরিচ্ছন্নতা বজায় রাখবেন যেভাবেপঞ্চগড় ডিসি কার্যালয় চত্বরে উদ্ধার বোমাটি ১৬ ঘণ্টা পর নিষ্ক্রিয়, মিলল ৮ দফার স্মারকলিপিশিশুর প্রতি দয়া ও স্নেহের ব্যাপারে ইসলামের শিক্ষাআন্ডারওয়ার্ল্ডের গল্পের সিনেমায় চঞ্চল-শুভ-তমা-মাহিভ্যারাইটির সর্বকালের সেরা ১০০ তারকার তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে জায়গা পেলেন শাহরুখ খান
বিজ্ঞাপন

নারায়ণগঞ্জে ৫ ফুট ৭ ইঞ্চি লম্বা গাঁজার গাছসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক১২ নভেম্বর ২০২৬, ১১:০৪ পিএম
নারায়ণগঞ্জে ৫ ফুট ৭ ইঞ্চি লম্বা গাঁজার গাছসহ যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিজ বসতবাড়ির ভেতরে গাঁজা চাষের অভিযোগে মো. মোবারক হোসেন ওরফে কালে খান (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি-১১। এ সময় তার বাড়ির সীমানাপ্রাচীরের ভেতর থেকে প্রায় ছয় ফুট উচ্চতার একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। গাছটির ডালপালা ও পাতাসহ ওজন ৩ কেজি ২০০ গ্রাম।

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার শিমুলপাড়া বিহারি ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসআরবি-১১।

বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেন সংস্থাটির অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান।

গ্রেপ্তার মোবারক হোসেন শিমুলপাড়া বিহারি ক্যাম্প এলাকার বাসিন্দা। তিনি মৃত আনোয়ার হোসেন ও রাজিয়া খাতুনের ছেলে।

এসআরবি-১১-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সংস্থাটি জানতে পারে, শিমুলপাড়া বিহারি ক্যাম্প এলাকার এক ব্যক্তি নিজের বসতবাড়ির ভেতরে অবৈধভাবে গাঁজা গাছের চাষ করছেন। এ তথ্যের ভিত্তিতে এসআরবি-১১ সদর কোম্পানির একটি আভিযানিক দল তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালায়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

পরে তার বসতবাড়ির সীমানাপ্রাচীরের ভেতরে দরজার সামনে রোপণ করা অবস্থায় একটি জীবিত গাঁজা গাছ উদ্ধার করেন আভিযানিক দলের সদস্যরা। গাছটির উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি। ডালপালা ও পাতাসহ এর মোট ওজন ৩ কেজি ২০০ গ্রাম।

এসআরবি-১১-এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান জানান, প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার মোবারক দীর্ঘদিন ধরে নিজের বসতবাড়ির ভেতরে গোপনে গাঁজা গাছের চাষ করে আসছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি-১১ আরও জানায়, সন্ত্রাসী, চাঁদাবাজ ও জঙ্গি দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন এবং বিভিন্ন আলোচিত অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে কাজ করে যাচ্ছে সংস্থাটি। গোয়েন্দা নজরদারি ও ধারাবাহিক অভিযান পরিচালনার মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...