রংপুরে বাড়ির ওপর উল্টে পড়ল বালুবোঝাই ট্রাক, ঘুমন্ত শিশু নিহত, অন্তঃসত্ত্বা মা আহত

রংপুর নগরীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালুবোঝাই ডাম্প ট্রাক বাড়ির ওপর উল্টে পড়েছে। এতে ঘুমন্ত অবস্থায় ট্রাকের নিচে চাপা পড়ে মোছা. সিনথিয়া (৮) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় তার অন্তঃসত্ত্বা মা আশা বেগম গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) ভোর ৪টার দিকে নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের পশ্চিম খাসবাগ চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, খাসবাগ এলাকা থেকে বালুবোঝাই ডাম্প ট্রাকটি সাতমাথার দিকে যাচ্ছিল। পথে পশ্চিম খাসবাগ চারমাথা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্রাকটি সড়কের পাশের একটি বাড়ির ওপর উল্টে পড়ে। এতে বাড়িটির একাংশ ভেঙে যায়। ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা সিনথিয়া ও তার মা ট্রাকের নিচে চাপা পড়েন।
সারাদেশ থেকে আরও পড়ুন

