গাজীপুরে ট্রেন আটকে এলাকাবাসীর বিক্ষোভ

স্থানীয় বাসিন্দারা জানান, রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনটি গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও এখানে যমুনা ও হাওর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি নেই। এ বিষয়ে দীর্ঘদিন ধরে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছেন তাঁরা। তবে এখনো কোনো কার্যকর সিদ্ধান্ত না পাওয়ায় বাধ্য হয়ে রেলপথে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক হোসেন বলেন, যমুনা ও হাওর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে সকাল ৬টার দিকে বিক্ষোভ শুরু করেন এলাকাবাসী। একপর্যায়ে তাঁরা তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সামনে অবস্থান নিয়ে লাল ব্যানার টানিয়ে দেন। পরে তাঁদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়।
সারাদেশ থেকে আরও পড়ুন

