বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

বিয়ের খাবার খেয়ে হাসপাতালে অর্ধশতাধিক, একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক১৪ নভেম্বর ২০২৬, ০৭:২০ পিএম
বিয়ের খাবার খেয়ে হাসপাতালে অর্ধশতাধিক, একজনের মৃত্যু

কিশোরগঞ্জের নিকলীতে বিয়ের অনুষ্ঠানে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন ৬০ জনের বেশি মানুষ। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। অসুস্থ ব্যক্তিদের নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলার দামপাড়া ইউনিয়নের বড়কান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তির নাম কিরণ মিয়া (৫০)। তিনি বড়কান্দা গ্রামের বাসিন্দা ও পল্লিচিকিৎসক ছিলেন। অসুস্থ অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বড়কান্দা গ্রামের এক বাসিন্দার মেয়ের বিয়ের অনুষ্ঠানে প্রায় ৩০০ অতিথির খাবারের আয়োজন করা হয়। প্রথমে কনেপক্ষের অতিথিদের খাবার পরিবেশন করা হয়। পরে বিকেলে বরপক্ষের অতিথিদের খাবার দেওয়া হয়।

খাবার খাওয়ার পরপরই অতিথিদের অনেকের পেটব্যথা, বমি ও ডায়রিয়া শুরু হয়। পরে একে একে অসুস্থ ব্যক্তিরা নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তাদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ জেলা সদরসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত কনেও অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার স্বামীও চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

হাসপাতালে চিকিৎসাধীন সিংপুর গ্রামের সেলিম মিয়া জানান, বিয়ের অনুষ্ঠানে গরুর মাংস ভালোভাবে রান্না করা হয়নি। ওই খাবার খেয়েই তারা অসুস্থ হয়েছেন বলে তার ধারণা। এ ঘটনায় তার পরিবারের চারজন অসুস্থ হয়েছেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...