বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

মাত্র ২০ ইউরো নিয়ে তর্কের জেরে ইতালিতে তিউনিসিয়ার নাগরিক খুন!

নিজস্ব প্রতিবেদক১৪ নভেম্বর ২০২৬, ১০:২৩ পিএম
মাত্র ২০ ইউরো নিয়ে তর্কের জেরে ইতালিতে তিউনিসিয়ার নাগরিক খুন!

ইতালির রাজধানী রোমের প্রবাসী অধ্যুষিত তোরপিনাত্তারা (Torpignattara) এলাকায় মাত্র ২০ ইউরো নিয়ে তর্কের জেরে এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পেরুভিয়ান এক নাগরিকের উপর্যুপরি ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মারা যান এক তিউনিসীয় নাগরিক।

সরেজমিনে ও ইতালীয় বিভিন্ন গণমাধ্যম এর প্রতিবেদন সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় রাত আনুমানিক ১১টার দিকে রোমের পূর্ব প্রান্তের ভিয়া দি তোরপিনাত্তারা এবং ভিয়া ফ্রান্সেসকো বারাক্কার সংযোগস্থলে অবস্থিত ম্যাকডোনাল্ডসের পাশের একটি বার ও সংলগ্ন রাস্তায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

​ইতালিতে দক্ষ কর্মীদের কাজের সুযোগ, গুরুত্ব পাচ্ছে বাংলাদেশ

প্রত্যক্ষদর্শী ও প্রাথমিক তদন্তের তথ্য অনুযায়ী, মাত্র ২০ ইউরো নিয়ে ওই দুই ব্যক্তির মধ্যে প্রথমে বারের ভেতরে ও পরে রাস্তায় তীব্র বাগ্‌বিতণ্ডা ও চিৎকার শুরু হয়। একপর্যায়ে উত্তেজনার বশে পেরুভীয় নাগরিক ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে তিউনিসীয় নাগরিকের বুকে উপর্যুপরি আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগী সাহায্যের জন্য চিৎকার করে রাস্তায় লুটিয়ে পড়েন এবং অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

​

হামলার পরপরই ঘাতক পেরুভীয় নাগরিক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে ইতালীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে। এ সময় পুলিশ ঘটনাস্থল ও এর আশপাশ থেকে সন্দেহভাজন হিসেবে দু'জনকে আটক করে থানায় নিয়ে যায়।

বিনামূল্যে প্রশিক্ষণ নিয়ে ইতালিসহ ইউরোপে যাওয়ার সুযোগ

​তবে আটককৃতরা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত কি না, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো নিশ্চিত কিছু জানানো হয়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং পলাতক মূল ঘাতককে গ্রেফতারে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করা হচ্ছে এবং সাঁড়াশি অভিযান চলছে।

​

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...