বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে আগুন

নিজস্ব প্রতিবেদক১৪ নভেম্বর ২০২৬, ১১:২৯ পিএম
নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে আগুন

নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে রাতে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার চল্লিশা বাজারসংলগ্ন শাখাটিতে এ ঘটনা ঘটে। এতে কার্যালয়টির মূল ফটক, সীমানাপ্রাচীর ও সাইনবোর্ড ক্ষতিগ্রস্ত হয়। তবে ব্যাংক কর্তৃপক্ষ থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি।

এদিকে অগ্নিকাণ্ডের ২৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায়, ব্যাংকের মূল ফটকের লোহার গেটের সামনে ও দেয়ালে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং সাইনবোর্ড পুড়ছে। এ সময় এক ব্যক্তিকে সেখানে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত সরে যেতে দেখা যায়।

ঘটনার বিবরণ দিয়ে গ্রামীণ ব্যাংকের চল্লিশা শাখার ব্যবস্থাপক শাহজাহান আলী জানান, রাতে কার্যালয়ের মূল ফটকের সামনে ও সাইনবোর্ডের আশপাশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ব্যাংকের নিরাপত্তাকর্মী বিষয়টি টের পেয়ে চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এতে সাইনবোর্ড ও দেয়াল সামান্য ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

এর আগে গত ১১ নভেম্বর গভীর রাতেও একই শাখা থেকে সাদা স্কচটেপে মোড়ানো দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছিল পুলিশ।

বারবার এমন ঘটনার পরও আইনি পদক্ষেপ না নেওয়ার বিষয়ে শাখা ব্যবস্থাপক জানান, আগের ঘটনাটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে তারা অভিযোগ না করার নির্দেশ দিয়েছিলেন। গতকালের অগ্নিকাণ্ডের খবরটিও পুলিশকে কেবল মুঠোফোনে জানানো হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

নেত্রকোনা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, গ্রামীণ ব্যাংকের ওই শাখায় আগুন দেওয়ার বিষয়টি শাখা ব্যবস্থাপক মুঠোফোনে পুলিশকে অবহিত করেছেন। তবে ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...