শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
প্রথম দিনেই ২.৩৬ বিলিয়ন ডলার আয়: বিনোদন ইতিহাসের সব রেকর্ড ভাঙল ‘জিটিএ ৬’‘ফুটবলের চেয়ে কারাগারেই বেশি সুখী ছিলাম’আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামছেন মেসিইসরায়েল–সৌদিতে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করছে যুক্তরাষ্ট্র, কাজ শেষ হবে ৪৫ দিনেশীতকালে যেভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায়সিদ্ধিরগঞ্জে বাসে আগুন: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৭ নেতা-কর্মীর নামে মামলানারায়ণগঞ্জ থেকে উদ্ধার মিঠাপানির কুমিরের ঠাঁই হলো গাজীপুর সাফারি পার্কেশেয়ারবাজারে অভিষেকেই ১.৭৬ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছুঁল অ্যানথ্রপিকবিয়ের প্রথম রাতে স্বামী-স্ত্রীর করণীয় ও সুন্নত আমলআজকের রাশিফল: মুখ ফসকালেই বাধবে কেলেঙ্কারি, আসছে বিদেশ গমনের সুখবর
বিজ্ঞাপন

স্বপ্নবাজ ডা. ঊষার পথে দলে দলে নদ পরিষ্কারে

নিজস্ব প্রতিবেদক১৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ এএম
স্বপ্নবাজ ডা. ঊষার পথে দলে দলে নদ পরিষ্কারে

অভিযানে অংশ নেওয়া স্বেচ্ছাসেবক তারিক মাহবুব বলেন, ‘হাসপাতালের বর্জ্য, ইনজেকশনের সুচ, কাচসহ নানা ঝুঁকিপূর্ণ জিনিস রয়েছে এই নদীর পানিতে। তারপরও চিকিৎসক ঊষার ফেসবুক পোস্ট দেখে এই উদ্যোগে যুক্ত হয়েছি।’

এ ছাড়া ‘ওয়াফ ফাউন্ডেশন’-এর ব্যানারে প্রায় ১০০ স্বেচ্ছাসেবক গত শুক্রবার নদে নেমে কচুরিপানা পরিষ্কার করেছেন। প্রতিদিন বিভিন্ন সংগঠনের সদস্য ছাড়াও যোগ দিচ্ছেন স্থানীয় বাসিন্দারাও।

এ ছাড়া নদ পরিষ্কারে যোগ দেন যশোরের রাবি ফোরামের সদস্যরা। ফোরামের সদস্য ও ব্লাস্ট যশোরের সমন্বয়কারী অ্যাডভোকেট মোস্তফা হুমায়ুন কবীর বলেন, ‘স্থানীয় প্রশাসনের দায়সারা ভাবের কারণে নদের আজ এই অবস্থা। ডা. ঊষার একার এই উদ্যোগে বাড়িতে থাকতে পারলাম না। আজ যেহেতু ছুটির দিন, আমরা রাবি ফোরামও ডা. ঊষার সঙ্গে সংহতি প্রকাশ করে এসেছি।’

ভৈরব নদ সংস্কার ও দূষণ প্রতিরোধ নিয়ে দীর্ঘদিন কাজ করছে জনউদ্যোগ যশোর। তাদের সদস্যরাও এদিন অংশ নেন ভৈরব পরিষ্কারে। সংস্থাটির যশোর কেন্দ্রের ব্যবস্থাপক বীথিকা সরকার বলেন, ‘নদী খননের আগে পাড়সহ নদটির প্রস্থ ছিল ২৬৩ ফুট, খননের পর তা কমে দাঁড়িয়েছে ১০০ ফুটে। বিপুল অর্থ ব্যয়ে খননকাজ সম্পন্ন হলেও নদটির বর্তমান অবস্থা নিয়ে হতাশা রয়েছে। একজন চিকিৎসকের আহ্বানে অর্ধশতাধিক তরুণের নদে নেমে পড়া তাই নতুন আশার বার্তা দিচ্ছে। তবে এক দিনের স্বেচ্ছাশ্রমে ভৈরবের সব সংকট দূর হবে না। এর জন্য প্রয়োজন নদদূষণ বন্ধ, নিয়মিত পরিচর্যা, কচুরিপানা অপসারণ এবং কার্যকর সরকারি উদ্যোগ।’

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...