কলেজছাত্রকে মারধরের প্রতিবাদে ঝাড়ু মিছিল: হামলায় আহত ৫, আটক ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের ২ ভাই

আহতদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন, অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট রফিকুল ইসলাম (৫০), পারুল বেগম (৪৫) ও রিংকন বেপারী। বাকি দুজনের পরিচয় জানা যায়নি।
হামিদ আরও অভিযোগ করেন, স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদিন মামলা না করার পরামর্শ দিয়েছেন এবং উপজেলা বিএনপির সদস্যসচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স বিষয়টি মীমাংসার দায়িত্ব নিয়েছেন।
স্থানীয় বিএনপি নেতাদের দাবি, ফামিন উপজেলা শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেনের ভাতিজা। এক তরুণীকে কেন্দ্র করে তাঁকে মারধর করা হয়। এ ঘটনায় সোহাগকে রক্ষায় সমঝোতার চেষ্টা চলছে বলেও অভিযোগ তাঁদের। তবে এ বিষয়ে জানতে ওয়াহিদুল ইসলাম প্রিন্সের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
সারাদেশ থেকে আরও পড়ুন

