রাতে বেপরোয়া বাইক চালাচ্ছিলেন তরুণী, ধাওয়া করে ধরে যা পেল পুলিশ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিদিনের মতো গতকাল রাতেও ঝুরঝুরি বাজার এলাকায় অবস্থান নেয় পুলিশের একটি দল। এ সময় দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে আসা স্মৃতি ইসলাম হাওয়াকে থামার সংকেত দেন পুলিশ সদস্যরা। কিন্তু তিনি না থেমে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে তাঁকে আটক করে।
পরে স্থানীয়দের উপস্থিতিতে তাঁর দেহ তল্লাশি করে দুই পিস ইয়াবা ও একটি চায়না চাকু উদ্ধার করা হয়।
সারাদেশ থেকে আরও পড়ুন

