লালমনিরহাটে সার পাচারের চেষ্টা, ব্যবসায়ীকে ৭ দিনের কারাদন্ড

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয়রা জানান, ভোরের আলো ফোটার পর পরেই পাচারের উদ্দেশ্যে তিনটি ইজিবাইকে বোঝাই করে ৪৫ বস্তা ডিএপি সার অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছিল। বিষয়টি স্থানীদের সন্দেহ হলে তারা তাৎক্ষণিকভাবে তৎপর হয়ে সারবোঝাই তিনটি ইজিবাইক আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেন।
খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোনীতা দাস পুলিশ নিয়ে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনটি ইজিবাইকে মোট ৪৫ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। পরে সার পাচারের সঙ্গে সরাসরি জড়িত থাকার অপরাধে সার ব্যবসায়ী এরশাদ আলীকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
সারাদেশ থেকে আরও পড়ুন

