ব্যবসায়ীকে কুপিয়ে গ্রেপ্তার যুবক, বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার

পুলিশ জানায়, গত শনিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে নোয়াপাড়া ইউনিয়নের পথেরহাট বাজারের আমিন মার্কেটের মা স্টোরে মুরাদকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন সাব্বির। জমি নিয়ে বিরোধ এবং ফেসবুকে সাব্বিরের পুরোনো ছবি প্রকাশ করে তাঁকে ফ্যাসিস্ট আখ্যা দেওয়াকে কেন্দ্র করে মুরাদের ভাই মানিকের সঙ্গে সাব্বিরের বিরোধ চলছিল।
ঘটনার দিন মানিকের সঙ্গে কথা-কাটাকাটি ও হাতাহাতির একপর্যায়ে মানিক সেখান থেকে পালিয়ে যান। পরে মুরাদের ওপর হামলা চালান সাব্বির।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, হামলার পর মুরাদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তাঁর অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়।
সারাদেশ থেকে আরও পড়ুন

