ছাত্রলীগের মিছিল থেকে বিএনপির কেন্দ্রীয় নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল থেকে ব্যবসাপ্রতিষ্ঠানটিতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তানজীরুল ও অনীক দত্ত নামে দুজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
বিএনপি নেতা শামসুল আলমের ব্যক্তিগত সহকারী মো. শাহ আলম আজকের পত্রিকাকে বলেন, হামলায় প্রতিষ্ঠানের কাঁচের দরজাসহ একাধিক কক্ষ ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

