সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে

যে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, সেই মামলার মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে যোগ দেয় কিশোর আব্দুল মোতালিব (১৪)। এদিন বিকেলের দিকে গুলিবিদ্ধ হয় মোতালিব। তাৎক্ষণিক হাসপাতালে নেয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করে। এ ঘটনায় ওই বছরের ২৬ আগস্ট নিহত কিশোরের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতপরিচয় ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনায় সাঈদ খোকনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে তিনি কঠোর পদক্ষেপ নিয়েছিলেন। তার নির্দেশে ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হামলা চালান এবং তিনি অর্থ ও অস্ত্রের জোগান দিয়েছেন।

