আইনজীবীর ওপর হামলা: যুবদল নেতা নয়নকে আইনের আওতায় নেওয়ার দাবি

সরকারকে উদ্দেশ্য করে শিশির মনির বলেন, এই অরাজক পরিস্থিতি বন্ধ করতে না পারলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আপনারা নিজেরাই খারাপ করতে বাধ্য করছেন। এভাবে যদি সুপ্রিম কোর্টের আইনজীবীকে অসম্মান করে পার পেয়ে যাওয়া যায়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা বলতে আর কিছু থাকবে না। আমাদের দায়িত্ব আইনের শাসনের জন্য কাজ করা। যিনি এ কাজ করেছেন, তিনি আইন নিজের হাতে তুলে নিয়েছেন। আইনজীবীরা কীভাবে প্রতিবাদ করেন, তার ভাষা সম্ভবত তাঁর পক্ষে বোঝা সম্ভব নয়। আগামীকালই এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের এবং তাঁকে বিচারের আওতায় আনা সবার স্বার্থেই জরুরি।
উল্লেখ্য সোমবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলা করে যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নসহ তাঁর লোকজন। ওই ঘটনায় গুরুতর আহত হয়ে রঞ্জু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
সারাদেশ থেকে আরও পড়ুন

