লক্ষ্মীছড়ির দুর্গম বিনাজুড়িপাড়ায় সৌরবিদ্যুৎ-চালিত পানির ট্যাংক স্থাপন সেনাবাহিনীর

সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, সৌরবিদ্যুৎচালিত এ পানির ব্যবস্থা স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের পানির সংকট কিছুটা হলেও লাঘব করবে। পাশাপাশি তাঁদের দৈনন্দিন জীবনযাত্রা সহজ করার পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।
জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম বলেন, ‘পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও মৌলিক চাহিদা পূরণে সকল প্রতিকূলতা অতিক্রম করে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সেনাবাহিনীর সর্বদা সকল জাতিগত বিভেদের ঊর্ধ্বে থেকে নিঃস্বার্থ জনকল্যাণে আপসহীন। বিনাজুরিপাড়ায় সৌরশক্তি চালিত পানির ট্যাংক স্থাপনের মাধ্যমে স্থানীয় মানুষের দীর্ঘদিনের পানির সংকট কিছুটা হলেও লাঘব হবে বলে আমরা আশাবাদী। পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় জনগণের পাশে থেকে সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
উল্লেখ্য, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে লক্ষ্মীছড়ি জোন।

