কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরে ভাইয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার। তিনি বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিককে তাঁর ভাইয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারের কারণ সম্পর্কে বিস্তারিত জানাতে পারেননি তিনি।
সারাদেশ থেকে আরও পড়ুন

