সাঈদ খোকনের শাস্তির দাবিতে আদালত প্রাঙ্গণে ছাত্রদলের ঝাড়ু মিছিল

আদালতে কথা বলার অনুমতি মেলেনি খোকনের
হত্যা মামলায় দশ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক মো. সুজন হক। রাষ্ট্রপক্ষে আইনজীবী ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। সাঈদ খোকনের পক্ষে সিনিয়র আইনজীবী আবু সাঈদ সাগর রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। তাঁর সঙ্গে আরো কয়েকজন আইনজীবী ছিলেন। শুনানির একপর্যায়ে সাঈদ খোকন আদালতে কিছু বলার জন্য অনুমতি চান। কিন্তু আদালত অনুমতি দেননি। এরপরই সাত দিন রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন আদালত।
মারধরের শিকার আইনজীবীরা
সাঈদ খোকনের রিমান্ড আবেদনের শুনানি শেষে শুনানিতে অংশ নেওয়া আইনজীবী সাইফুল ইসলাম সোহাগসহ অন্য আইনজীবীরা আদালত ভবনের নিচে নামার সঙ্গে সঙ্গেই উপস্থিত বিক্ষিপ্ত জনগণ তাঁদের ওপর হামলা চালায়। এ ঘটনায় চারজন আইনজীবী আহত হয়েছেন বলে জানা গেছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

