বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

নেত্রকোনায় ৫০ হাজার পিচ নেশার ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক১৯ নভেম্বর ২০২৬, ১০:৪০ পিএম
নেত্রকোনায় ৫০ হাজার পিচ নেশার ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নেত্রকোনা সদর উপজেলার নিজামপুর গ্রামের ফয়সাল মিয়া (৩১), পূর্ব চকপাড়া গ্রামের সাইদুল ইসলাম (৩২), সাকুয়া গ্রামের সৈয়দ মিয়া (৩০) এবং তেলিগাতী এলাকার বড়গারা গ্রামের মাজেদুল হক (৩৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদে ডিবি পুলিশের পশ্চিম শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাংশু কুমার দের নেতৃত্বে একটি দল জেলা সদরের সাকুয়া এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের হেফাজত থেকে ৫০ হাজার ৪০০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাংশু কুমার দে বলেন, এ ঘটনায় ওই চারজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে। পরে আজ বৃহস্পতিবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...