নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

সুপ্তাকে প্রতিটি ম্যাচে সুযোগ দেওয়া নিয়েও প্রশ্ন তুলে জাহানারা লিখেন, ‘সুপ্তা কেন প্রতিটি ম্যাচে খেলার সুযোগ পেলেন? টি-টোয়েন্টির সেই আগ্রাসী মানসিকতার অভাব ছিল পুরো দলেই। সত্যিই হতাশাজনক!’
সাম্প্রতিক সময়েও বাংলাদেশের মেয়েদের পারফরম্যান্স খুব একটা আশাব্যঞ্জক নয়। গত সেপ্টেম্বরে নারী এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে ৪০ রানে হেরেছে বাংলাদেশ। এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হারের পর ব্রোঞ্জ পদকের লড়াইয়েও পাকিস্তানের কাছে ৩১ রানে পরাজিত হয় দল। এরপর অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকদের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে নিগার সুলতানার দল।
এ ছাড়া এমার্জিং নেশনস ট্রফিতে পাকিস্তানের কাছে ৮ উইকেটে হার দিয়ে অভিযান শুরু করে বাংলাদেশ। জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়ে ঘুরে দাঁড়ালেও নেদারল্যান্ডসের কাছে ৫ উইকেটে হারে তারা। শেষ ম্যাচে থাইল্যান্ডকে ৩ রানে হারিয়েও লাভ হয়নি। চার ম্যাচে দুই জয় ও দুই হারে ৪ পয়েন্ট নিয়ে নেট রানরেটে জিম্বাবুয়ের পেছনে থেকে সুপার সিক্সে ওঠা হয়নি বাংলাদেশের।

