শনিবার, ২১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে আটকা দেড় হাজার পর্যটক, ট্রলারে ফিরছেন ৩৫০ জননদীভাঙনে বিলীন জনপদ, বন্ধ হাতিয়ার ১০ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কাঁঠালবাগানে বাসায় গ্যাস বিস্ফোরণ: মায়ের পর শিশু মাহাদের মৃত্যুবীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে রাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রীখেলতে পারব কি না, এটা নিয়েই সংশয় ছিলখালিস্তানপন্থী পান্নুনকে হত্যার ষড়যন্ত্র: যুক্তরাষ্ট্রে ভারতীয়কে ১৯ বছরের কারাদণ্ডকর্মী নেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, স্নাতক পাসেই আবেদনের সুযোগকক্সবাজার সৈকতে মালয়েশিয়াগামী ট্রলার ফেলে পালালেন পাচারকারীরা, ২৮ নারী-পুরুষ উদ্ধাররাজধানীর খিলগাঁওয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যাপাকা ধান মাঠে, নিম্নচাপের বৃষ্টিতে বিপাকে সোনাগাজীর কৃষকেরা
বিজ্ঞাপন

নদীভাঙনে বিলীন জনপদ, বন্ধ হাতিয়ার ১০ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক২১ নভেম্বর ২০২৬, ১২:১০ পিএম
নদীভাঙনে বিলীন জনপদ, বন্ধ হাতিয়ার ১০ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়

স্থানীয়রা জানান, ২০০৫ সাল থেকে অব্যাহত নদীভাঙনে হাতিয়ার চানন্দী ইউনিয়নের বিশাল এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। এতে সর্বস্ব হারিয়ে পথে বসেছেন অসংখ্য বাসিন্দা। ভাঙনের কবলে পড়েছে ইউনিয়নের প্রায় ৪৮টি আশ্রয়কেন্দ্র ও ৩০টি প্রাথমিক বিদ্যালয়। বিলীন হয়েছে পাকা সড়ক, ৩০টি ছোট-বড় বাজার, মসজিদ, মাদ্রাসা ও ইউনিয়ন পরিষদ ভবনসহ অসংখ্য স্থাপনা। দীর্ঘদিনের ভাঙনে ইউনিয়নের প্রায় ২০ কিলোমিটার বিস্তৃত এলাকা সংকুচিত হয়ে কোথাও কোথাও মাত্র দুই থেকে তিন কিলোমিটারে নেমে এসেছে। এখনো ইউনিয়নের ১০টি প্রাথমিক বিদ্যালয়সহ তিনটি বড় বাজার ভাঙনের ঝুঁকিতে রয়েছে।

সম্প্রতি সরেজমিন দেখা যায়, নলেরচর ভূমিহীন বাজার থেকে কালাদুর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় নদীর কাছাকাছি ছয়টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে পাঠদান সম্পূর্ণ বন্ধ। কোনো কোনো বিদ্যালয় ও আশ্রয়কেন্দ্র স্থানীয় বাসিন্দারা নিজেদের মতো করে ব্যবহার করছেন। তবে নদীভাঙন কিছুটা কমে যাওয়ায় মানুষ আবারও এসব এলাকায় বসতি গড়তে শুরু করেছেন। কিন্তু বিদ্যালয়গুলো চালু না হওয়ায় শিশুরা শিক্ষার সুযোগ পাচ্ছে না। স্থানীয়দের অভিযোগ, অনেক শিশু বাজারে দর্জির কাজসহ বিভিন্ন কাজে জড়িয়ে পড়ছে।

নলেরচর ভূমিহীন বাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আকরাম হোসেন বলেন, দীর্ঘদিন ধরে চলা নদীভাঙন রোধে অন্তর্বর্তী সরকার ভাঙন রোধে একটি প্রকল্প হাতে নিয়েছিল। সেটার বাস্তবায়ন চলছে। এতে পশ্চিম পাশের কিছু এলাকায় ভাঙন কমেছে। ফলে মানুষ আবারও সেখানে বসতি গড়তে শুরু করেছেন। আগে থেকেই এসব এলাকায় পাকা সড়ক ও ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা ছিল। কিন্তু বিদ্যালয় বন্ধ থাকায় এলাকার কোমলমতি শিশুরা পড়ালেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। শিক্ষার পরিবেশ না থাকায় ঝুঁকির মধ্যে বেড়ে উঠছে এসব শিশু।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...