নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগ

ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কালিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউনে হামলায় দুই নেতা নিহতের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা চলছে। ওই হত্যাকাণ্ডের জেরে ক্ষোভ ও প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে।
এর আগে সারা দেশে বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ককটেল বিস্ফোরণ, পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে গত ১৮ নভেম্বর সন্ধ্যার পর কালিয়া পৌরসভার বেন্দারচর এলাকায় বিএনপির একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। এতে অতর্কিতে হামলা করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। হামলায় কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শেখ শাহীন ও জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
সারাদেশ থেকে আরও পড়ুন

