শনিবার, ২১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
গঙ্গার পানি বণ্টন চুক্তি: ঢাকায় ভারতের প্রতিনিধিদল, বৈঠক চলবে ৩ দিনচাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরিখুলনার দিঘলিয়ায় ককটেল বিস্ফোরণফরিদপুরে জননিরাপত্তায় ৫ প্লাটুন আনসার মোতায়েননাটোরে কৃষকের দেড় শতাধিক কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরাগ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না: এমপি সেলিম ভূঁইয়াপাঁচ বছর পর পরিবারের কাছে ফিরছেন নেপালি যুবক, বিদায়ে আবেগাপ্লুত আশ্রয়দাতাঅ্যাকাউন্ট স্থগিতের অভিযোগে হায়দরাবাদ ও মুম্বাইয়ে মেটার কার্যালয়ে কংগ্রেসকর্মীদের বিক্ষোভ-ভাঙচুরইরাকে বিদ্যুৎকেন্দ্রে আগুন থেকে বিস্ফোরণে ৪ জনের মৃত্যু, ৩৫ আহতসোনাগাজীতে ডিএনসি করার পর গৃহবধূ আইসিইউতে, চিকিৎসায় অবহেলার অভিযোগ
বিজ্ঞাপন

খুলনার দিঘলিয়ায় ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক২১ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পিএম
খুলনার দিঘলিয়ায় ককটেল বিস্ফোরণ

খুলনার দিঘলিয়া উপজেলায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) ভোরে উপজেলার সেনহাটী ইউনিয়নের সাগর জুট স্পিনিং মিলের আবাসিক এলাকার তিন রাস্তার মোড়ে এ বিস্ফোরণ ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, শনিবার ফজরের নামাজের আগে দুর্বৃত্তরা দিঘলিয়া উপজেলার সেনহাটি ৭ নম্বর ওয়ার্ডের সাগর জুট স্পিনিং মিলের আবাসিক এলাকার তিন রাস্তা মোড়ে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ককটেলের বিকট শব্দে গ্রামবাসীর ঘুম ভেঙে যায়। পরে খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে।

এ ব্যাপারে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরুপ কুমার চৌধুরী বলেন, দুর্বৃত্তরা রাতের অন্ধকারে ককটেল বিস্ফোরণ করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছে। তদন্ত করে দুর্বৃত্তদের আইনের আওতায় আনা হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...