গঙ্গার পানি বণ্টন চুক্তি: ঢাকায় ভারতের প্রতিনিধিদল, বৈঠক চলবে ৩ দিন

তবে সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলেছে, বিদ্যমান চুক্তির মেয়াদ বাড়ানো বা নবায়নের বিষয়ে আলোচনা করার কোনো এখতিয়ার (ম্যান্ডেট) সফররত এই কারিগরি কমিটির নেই। এই বৈঠকে মূলত চুক্তির আওতায় নদীর পানি বণ্টন ও প্রবাহ পর্যবেক্ষণের নিয়মিত বিষয়গুলো নিয়েই আলোচনা হবে।
নবায়ন নাকি নতুন চুক্তি?
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে যে, চুক্তিটির নবায়ন, অন্তর্বর্তীকালীন মেয়াদ বৃদ্ধি কিংবা এর শর্তাবলি কী হবে—সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি সম্পূর্ণভাবে দুই দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের ওপর নির্ভর করছে।
জাতীয় থেকে আরও পড়ুন

