শনিবার, ২১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

হবিগঞ্জে তাঁতী লীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক২১ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পিএম
হবিগঞ্জে তাঁতী লীগ নেতা আটক

হবিগঞ্জের চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন তাঁতী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার রাত ২টা ১৫ মিনিটের দিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি সাটিয়াজুড়ি ইউনিয়নের সুন্দরপুর গ্রামের রোশন আলীর ছেলে মো. আজিজুর রহমান (৩৮)। তিনি চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ি ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। যথাযথ প্রক্রিয়ায় তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...