শনিবার, ২১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

ইউনাইটেডকে নিয়ে নতুন কোচের লক্ষ্য কী

নিজস্ব প্রতিবেদক২১ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পিএম
ইউনাইটেডকে নিয়ে নতুন কোচের লক্ষ্য কী

দায়িত্ব নেওয়ার পর ইউনাইটেডের নতুন কোচের সামনে শুরুতেই কঠিন পরীক্ষা। রোববার চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের মাঠে খেলতে নামবে তাঁর দল। লিগে প্রথম ১০ ম্যাচে মাত্র এক জয় পাওয়া ইউনাইটেড সপ্তাহের শুরুতে পয়েন্ট তালিকার অবনমন অঞ্চলে রয়েছে।

ক্লাবের সবচেয়ে সফল কোচ অ্যালেক্স ফার্গুসনের অবসরের পর গত ১৩ বছরে অনেক বাজে সময়ের সাক্ষী হয়েছে ইউনাইটেড। গত মৌসুমে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করে প্রিমিয়ার লিগে দলটিকে তৃতীয় স্থানে তুলেছিলেন ক্যারিক। তবে মুদ্রার উল্টো পিঠ দেখতেও সময় লাগল না তাঁর।

ক্যারিকের স্থলাভিষিক্ত হওয়ার অনুভূতি প্রতাশ করতে গিয়ে পচেত্তিনো বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবের প্রস্তাব ফিরিয়ে দেওয়া যায় না। না বলার সুযোগ নেই। ম্যানচেস্টার ইউনাইটেডের মতো এত বড় ক্লাব খুঁজে পাওয়া কঠিন।’

পচেত্তিনো মনে করেন, ইউনাইটেডের এই দলে যথেষ্ট প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন। তাঁদের কাছ থেকে সেরাটা বের করে আনতে পারলে ভালো ফল করা সম্ভব, ‘আমাদের প্রথম লক্ষ্য হলো ক্লাবের সবাইকে, কোচিং স্টাফ, কর্মকর্তা এবং অবশ্যই খেলোয়াড়দের ভালোভাবে জানা। শুরু থেকেই যেন ইতিবাচক প্রভাব ফেলতে পারি, সেটাই চেষ্টা থাকবে।’

প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে ঘুরে দাঁড়াতে মুখিয়ে আছেন পচেত্তিনো, ‘আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো খেলোয়াড়দের কাছ থেকে সেরাটা বের করে আনা। এমন পরিবেশ তৈরি করা, যেখানে তারা নিজেদের প্রতিভা মেলে ধরতে পারে। আমাদের দলে প্রতিভাবান খেলোয়াড় আছে। সেটিই এখন আমাদের প্রধান মনোযোগ।’

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...