শনিবার, ২১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

মন্ত্রিসভার দায়িত্ব পুনর্বিবেচনার সময় এসেছে: পরওয়ার

নিজস্ব প্রতিবেদক২১ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পিএম
মন্ত্রিসভার দায়িত্ব পুনর্বিবেচনার সময় এসেছে: পরওয়ার

প্রধানমন্ত্রীর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রসঙ্গে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও বিরোধী দলীয় হুইপ রফিকুল ইসলাম খান বলেন, ‘আপনার এই বক্তব্যকে আমরা স্বাগত জানাই। তবে এই বক্তব্যের আগে ৭০ ভাগ মানুষের গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। গণভোটের রায় বাতিল করে, জুলাই সনদের রায় বাতিল করে, জুলাই সনদ বাতিল করে, খুন-গুম কমিশন বাতিল করে এক মঞ্চে আসার আহ্বান আপনার জন্য বেমানান। আপনারা গণভোটের রায় না মেনে জনগণের সঙ্গে তামাশা করছেন, আপনারা বিশ্বাসঘাতকতা করেছেন। আর এখন বলছেন—আসেন আমরা একসঙ্গে আন্দোলন করি।’

জামায়াতের এই নেতা আরও বলেন, ‘আমাদের বক্তব্য খুবই পরিষ্কার—জুলাই সনদ বাস্তবায়ন করুন, গণভোটের রায় বাস্তবায়ন করুন, সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় অধ্যাদেশ—যা বাতিল করেছেন এটা আবার চালু করুন, গুম-খুন কমিশন আবার ফিরিয়ে আনুন। বাংলাদেশকে সংবিধান সংস্কারের জন্য মানুষ যে রায় দিয়েছে, এটাকে বাস্তবায়ন করার জন্য আমরা দল-মত-জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাব।

দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সেলিম উদ্দিন, রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য দেলাওয়ার হোসেনসহ অনেকে।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...