কৃষি প্রক্রিয়াজাত পণ্যের রপ্তানি বাজার মূলত প্রবাসী ভোক্তাদের মধ্যে সীমাবদ্ধ

প্রধান অতিথির বক্তব্যে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান আরিফ বলেন, বাংলাদেশের রপ্তানি ঝুঁকি কমাতে পণ্য ও গন্তব্য উভয় ক্ষেত্রেই রপ্তানি ঝুড়ির বহুমুখীকরণ জরুরি। রপ্তানি পণ্যে বৈচিত্র্য না থাকায় দেশের রপ্তানি আয় একটি নির্দিষ্ট পর্যায়ে আটকে থাকার ঝুঁকি তৈরি হয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে নতুন পণ্য ও নতুন বাজার অনুসন্ধানে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক কামরুজ্জামান কামাল প্রমুখ।
সারাদেশ থেকে আরও পড়ুন

