শনিবার, ২১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নাটোরে ধানখেত থেকে অচেতন অবস্থায় রাবি শিক্ষার্থী উদ্ধারটাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে আগুনকৃষি প্রক্রিয়াজাত পণ্যের রপ্তানি বাজার মূলত প্রবাসী ভোক্তাদের মধ্যে সীমাবদ্ধনড়াইলে বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় জি এম কাদেরের নিন্দামাতারবাড়ী বন্দরের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতেই থাকতে হবে: হামিদুর রহমান আযাদটিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, আটকের পর জানালা ভেঙে পালালেন নারীহবিগঞ্জে তাঁতী লীগ নেতা আটকমেহেন্দীগঞ্জে প্রবাসীর ঘরে চুরি, ২ জনকে পুলিশে দিলেন স্থানীয়রাসেঞ্চুরিয়ন টেস্টের আগে আরও একটি দুঃসংবাদ পেল বাংলাদেশরাত হলেই সংরক্ষিত বনে তালগাছ লুট, খবর রাখে না বন বিভাগ
বিজ্ঞাপন

নড়াইলে বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় জি এম কাদেরের নিন্দা

নিজস্ব প্রতিবেদক২১ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পিএম
নড়াইলে বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় জি এম কাদেরের নিন্দা

নড়াইলে সাধারণ মানুষের বাড়িঘরে অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

আজ শনিবার এক নিন্দা ও প্রতিবাদ বার্তায় তিনি এ প্রতিক্রিয়া জানান। জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সচিব শৌর্য দীপ্ত সূর্য স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বার্তায় জি এম কাদের বলেন, মানুষের বসতবাড়িতে অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুর কোনোভাবেই সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। রাজনৈতিক মতপার্থক্য বা ব্যক্তিগত বিরোধের কারণে নিরীহ মানুষের ঘরবাড়ি ও জানমালের নিরাপত্তা বিঘ্নিত করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

নিন্দা ও প্রতিবাদ বার্তায় তিনি বলেন, কেউ অপরাধ করে থাকলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হওয়াই স্বাভাবিক। আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।

জি এম কাদের আরও বলেন, রাষ্ট্রের প্রত্যেক নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা সরকারের দায়িত্ব। দেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...