বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

শাহজালালে দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬টি ‘স্বর্ণের ডিম’, বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক১৯ অক্টোবর ২০২৬, ১১:৩৮ এএম
শাহজালালে দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬টি ‘স্বর্ণের ডিম’, বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর শরীর তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ছয়টি স্বর্ণের পেস্ট জব্দ করা হয়েছে। ডিম্বাকৃতির এই স্বর্ণপিণ্ডগুলোর প্রাথমিক ওজন ২ কেজি ৭৩৪ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে প্রায় ৪ কোটি টাকা।

সোমবার (১৯ অক্টোবর) সকালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আটক দুই যাত্রীর নাম মোহাম্মদ সোলাইমান ও জোবায়েদ আহমদ। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ‘বিএস৩৩৮’ নম্বর ফ্লাইটে তারা মালদ্বীপ থেকে ঢাকায় এসে পৌঁছান।

বিমানবন্দরে নামার পর সন্দেহভাজন হিসেবে তাদের নজরদারিতে নেওয়া হয়। পরে তাদের রেক্টাম বা পায়ুপথে তল্লাশি চালিয়ে পেস্ট আকারে ডিম্বাকৃতির মোট ছয়টি স্বর্ণের বস্তু উদ্ধার করা হয়। দুজনের শরীর থেকেই তিনটি করে এই স্বর্ণের প্যাকেট বের করে আনেন শুল্ক কর্মকর্তারা।

এনবিআর কর্মকর্তা আল-আমিন বলেন, উদ্ধার করা এসব বস্তুর প্রাথমিক ওজন দাঁড়ায় ২ দশমিক ৭৩৪ কেজি এবং বাজারদর হিসেবে এর আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি টাকা। তবে কাস্টমস গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে তিনি জানান, পেস্ট আকারে থাকায় এর ভেতরে নিখাদ বা প্রকৃত স্বর্ণের পরিমাণ ঠিক কতটা রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...