বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

রংপুরে গরু চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক২৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পিএম
রংপুরে গরু চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

রংপুরের গঙ্গাচড়ায় গণপিটুনিতে ২ চোর নিহতের ঘটনার রেশ না কাটতেই মিঠাপুকুরে গরু চোর সন্দেহে খালিদ হাসান (৩২) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) ভোরের দিকে উপজেলার রানীপুকুর ইউনিয়নের মাদারপুর (খিয়ারচড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত খালিদ হাসান উপজেলার রূপসী গাছুয়াপাড়া গ্রামের মাহবুব ইসলামের ছেলে। তার বাবা স্থানীয় মাদারপুর মাদ্রাসার শিক্ষক ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার ভোরে মাদারপুরের খিয়ারচড়ায় গরু চোর সন্দেহে খালিদ হাসানকে আটক করেন স্থানীয় জনতা। একপর্যায়ে উত্তেজিত লোকজন তাকে ঘিরে ধরে এলোপাতাড়ি গণপিটুনি দেয়। গণপিটুনিতে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লাশ উদ্ধার করে।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই।

এ ঘটনায় নিহতের পরিবার লিখিত অভিযোগ বা মামলা করতে চাইলে তা গ্রহণ করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে রোববার (২৫ অক্টোবর) ভোরে রংপুরের গঙ্গাচড়ায় মসজিদের মাইকে ‘অটোরিকশা চোর’ ঘোষণা করে প্রচারের পর দুইজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছিল। বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের উত্তর পানাপুকুর এলাকার পুকুরখুড়ির দোলা ক্যানেলে ঘটিত ওই হত্যাকাণ্ডে নিহতরা হলেন, উপজেলার নোহালী ইউনিয়নের এনতাজ মিয়ার ছেলে রেজাউল ইসলাম (৫০) এবং কোলকোন্দ ইউনিয়নের আইয়ুব আলীর ছেলে ছাদেকুল ইসলাম (২৫)।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...