বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

সন্তানরা প্রতিষ্ঠিত, ভাড়া বাসায় মিলল নিঃসঙ্গ মায়ের পচন ধরা মরদেহ

নিজস্ব প্রতিবেদক২৬ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পিএম
সন্তানরা প্রতিষ্ঠিত, ভাড়া বাসায় মিলল নিঃসঙ্গ মায়ের পচন ধরা মরদেহ

চার সন্তানকে প্রতিষ্ঠিত করতে নিজের ভিটেমাটি বিক্রি করে এক দশক সৌদি আরবে কাটিয়েছিলেন ৬৫ বছর বয়সি তাহমিনা বেগম। সন্তানদের বড় ও প্রতিষ্ঠিত করার পর জীবনের শেষ সময়ে বরিশালের বাবুগঞ্জে একাকী ভাড়া বাসায় কাটছিল তার দিন। অবশেষে সেই বাসা থেকেই উদ্ধার করা হয়েছে তার পচন ধরা মরদেহ।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার নতুন হাট এলাকার একটি ভাড়া বাসা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

তাহমিনা বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামের বাসিন্দা। তার স্বামী মৃত কদম আলী হাওলাদার। প্রায় ২০ বছর আগে স্বামীর মৃত্যুর পর চার সন্তানকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব কাঁধে তুলে নেন তিনি।

স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সূত্রে জানা গেছে, স্বামীর মৃত্যুর পর সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে বসতঘর বিক্রি করে সৌদি আরবে পাড়ি জমান তাহমিনা। সেখানে প্রায় এক দশক কাজ করে উপার্জিত অর্থ দিয়ে সন্তানদের বড় করেন। বড় ছেলে ঢাকার উত্তরায় ছয়তলা ভবন ও বৈদ্যুতিক বোর্ড তৈরির কারখানার মালিক। ছোট ছেলে ঢাকায় কাজ করেন। দুই মেয়েকেও বিয়ে দিয়েছেন। কিন্তু জীবনের শেষ সময়ে এসে বরিশালের বাবুগঞ্জে একটি ভাড়া বাসায় একাই থাকতেন তিনি। সে বিষয়ে পরিবারের সদস্যদের বক্তব্য পাওয়া যায়নি।

প্রায় তিন মাস আগে বাবুগঞ্জের নতুন হাট এলাকার ওই ভাড়া বাসায় একা থাকতে শুরু করেন তাহমিনা। বাড়ির মালিক আব্দুল বারেক জানান, তার বড় ভাই রমিজ উদ্দিন তাহমিনাকে ওই বাসায় ভাড়া রাখেন। তাহমিনা প্রায়ই অসুস্থ থাকতেন। মাঝেমধ্যে বাজারের বিভিন্ন দোকানে ঘোরাফেরা করতেন। তবে গত দুদিন তাকে বাইরে দেখা যায়নি।

আব্দুল বারেকের ভাষ্য, শনিবার বিকেল থেকে বাসার আশপাশে দুর্গন্ধ ছড়াচ্ছিল। প্রথমে পাশের কোনো কক্ষে ইঁদুর মারা যাওয়ায় এমন গন্ধ হচ্ছে বলে ধারণা করেছিলেন তিনি। রোববার সকালে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে তাহমিনার কক্ষ থেকে গন্ধ আসার বিষয়টি বুঝতে পারেন। পরে তিনি বড় ভাইকে খবর দেন।

রমিজ উদ্দিন বাসায় এসে কক্ষের দরজা কিছুটা খোলা দেখতে পান। ভেতরে ঢুকে বোনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

প্রতিবেশী শাহানা বেগম জানান, তাহমিনা বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন। কয়েকবার স্ট্রোক করেছিলেন বলেও তারা শুনেছেন। তার পা প্রায়ই ফুলে থাকত। হৃদরোগ ও ডায়াবেটিসসহ নানা সমস্যা ছিল। ঠিকমতো খাওয়াদাওয়াও করতেন না। দিনের বেশির ভাগ সময় বাজারের বিভিন্ন দোকানে ঘোরাফেরা করতেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...