বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
শেয়ারবাজারে আসছে অ্যানথ্রপিক, মূল্য হতে পারে ১ লাখ ৫০ হাজার কোটি ডলারভালুকায় সড়কের পাশে পার্কিং করে রাখা বাসে আগুনগাজীপুরে পল্লীবিদ্যুৎ অফিসে আগুন, পুড়ল ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামালরোহিঙ্গা গণহত্যা বন্ধে কতটা কার্যকর হবে আইসিজের রায়, কোন কোন বিষয় বিবেচনায়‘বাংলাদেশের জেতার কোনো সুযোগই নেই, টিকে থাকাই কঠিন’ভৈরবে চলন্ত বাসে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরাবনলতা আর রানী ভবানীর নাটোরে এক দিনপাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ: খাগড়াছড়ির আলুটিলা পর্যটনকেন্দ্রসাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েনভিসা অব্যাহতির আওতা বাড়াচ্ছে ভিয়েতনাম
বিজ্ঞাপন

ব্যাংকের ৬৩ কোটি টাকা আত্মসাৎ: সাবেক ভূমিমন্ত্রীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পিএম
ব্যাংকের ৬৩ কোটি টাকা আত্মসাৎ: সাবেক ভূমিমন্ত্রীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

দুদকের এজাহারে বলা হয়, ২০১৭ সালে আরামিট সিমেন্টের জন্য ৩৫০ কোটি টাকার কার্যকরী মূলধন ঋণ অনুমোদন করা হয়। পরে ৫৪টি বাই-মুরাবাহা চুক্তির মাধ্যমে ২০৫ কোটি ৭ লাখ টাকা বিতরণ করা হয়। এর মধ্যে ২৭টি চুক্তির মাধ্যমে ৬৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করা হয়েছে।

এজাহারে অভিযোগ করা হয়, আরামিট গ্রুপের হিসাব বিভাগের এজিএম মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে ক্লাসিক ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠানের মালিক হিসেবে দেখানো হয়। প্রতিষ্ঠানটিকে আরামিট সিমেন্টের কাঁচামাল সরবরাহকারী হিসেবে উপস্থাপন করা হলেও বাস্তবে এর কোনো কার্যক্রম ছিল না বলে দাবি করেছে দুদক।

এজাহার অনুযায়ী, ক্লাসিক ট্রেডিংয়ের নামে উল্লেখ করা ঠিকানায় কোনো কার্যালয় বা গুদামের অস্তিত্ব পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটির আমদানি-রপ্তানিরও কোনো প্রমাণ মেলেনি।

দুদকের অভিযোগ, ক্লিংকার, জিপসাম, চুনাপাথর, স্ল্যাগসহ বিভিন্ন কাঁচামাল সরবরাহের দাবি করে জাল চালান ও ভুয়া নথিপত্র ব্যাংকে জমা দেওয়া হয়। বাস্তবে কোনো পণ্য সরবরাহ না করা হলেও ব্যাংক কর্মকর্তারা যথাযথ যাচাই ছাড়াই এসব লেনদেন প্রক্রিয়া করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...