বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
শেয়ারবাজারে আসছে অ্যানথ্রপিক, মূল্য হতে পারে ১ লাখ ৫০ হাজার কোটি ডলারভালুকায় সড়কের পাশে পার্কিং করে রাখা বাসে আগুনগাজীপুরে পল্লীবিদ্যুৎ অফিসে আগুন, পুড়ল ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামালরোহিঙ্গা গণহত্যা বন্ধে কতটা কার্যকর হবে আইসিজের রায়, কোন কোন বিষয় বিবেচনায়‘বাংলাদেশের জেতার কোনো সুযোগই নেই, টিকে থাকাই কঠিন’ভৈরবে চলন্ত বাসে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরাবনলতা আর রানী ভবানীর নাটোরে এক দিনপাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ: খাগড়াছড়ির আলুটিলা পর্যটনকেন্দ্রসাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েনভিসা অব্যাহতির আওতা বাড়াচ্ছে ভিয়েতনাম
বিজ্ঞাপন

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আদালত চত্বরে হামলা, পুলিশ আহত

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পিএম
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আদালত চত্বরে হামলা, পুলিশ আহত

আদালত থেকে আসামিদের হাজতখানায় নেওয়ার সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় হামলায় রবিউল ইসলাম নামের এক পুলিশ সদস্য মাথায় আঘাত পান।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও আদালত প্রাঙ্গণে এ হামলার ঘটনা ঘটে।

এর আগে ঠাকুরগাঁওয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৭ নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জামাল হোসেন এই আদেশ দেন।

আহত পুলিশ সদস্য রবিউল ইসলামের ভাষ্য, আসামিদের নিয়ে যাওয়ার সময় দুই থেকে তিন ব্যক্তি আকস্মিকভাবে তার মাথায় আঘাত করে পালিয়ে যান। ঘটনার পর আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

জানা যায়, গত বছরের ১৬ আগস্ট পীরগঞ্জ থানায় এসআই মো. আশরাফুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। এতে পীরগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আকতারুল ইসলামসহ ২০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...