শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
‘ফুটবলের চেয়ে কারাগারেই বেশি সুখী ছিলাম’আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামছেন মেসিইসরায়েল–সৌদিতে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করছে যুক্তরাষ্ট্র, কাজ শেষ হবে ৪৫ দিনেশীতকালে যেভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায়সিদ্ধিরগঞ্জে বাসে আগুন: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৭ নেতা-কর্মীর নামে মামলানারায়ণগঞ্জ থেকে উদ্ধার মিঠাপানির কুমিরের ঠাঁই হলো গাজীপুর সাফারি পার্কেশেয়ারবাজারে অভিষেকেই ১.৭৬ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছুঁল অ্যানথ্রপিকবিয়ের প্রথম রাতে স্বামী-স্ত্রীর করণীয় ও সুন্নত আমলআজকের রাশিফল: মুখ ফসকালেই বাধবে কেলেঙ্কারি, আসছে বিদেশ গমনের সুখবরশ্রীমঙ্গলে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ, ভিডিওতে তিন যুবক
বিজ্ঞাপন

আরও শক্তিশালী রূপে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে কতটা প্রভাব পড়বে?

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পিএম
আরও শক্তিশালী রূপে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে কতটা প্রভাব পড়বে?

আরও শক্তিশালী রূপে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অর্ণব’। এগিয়ে যাচ্ছে ভারতের অন্ধ্র প্রদেশের দিকে। এর প্রভাবে সমুদ্র উত্তাল থাকলেও বাংলাদেশে তেমন প্রভাব পড়বে না।

মঙ্গলবার (২৭ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে, দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়াও অর্ণবের কারণে ঝড়ো হাওয়া এবং বৃষ্টিতে দেশে তাপমাত্রা কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, বুধবার (২৮ অক্টোবর) দুপুর নাগাদ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড় অর্ণব। এর সরাসরি বড় ধরনের প্রভাব বাংলাদেশে পড়ার আশঙ্কা না থাকলেও দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। আগামী তিন দিন থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তির ১২ নম্বর বুলেটিনে বলা হয়েছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে।

বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার দুপুর ১২টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৩০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ৯৫ কিলোমিটার, মোংলা সমুদ্রবন্দর থেকে ৯৬৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৯৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার দুপুর নাগাদ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে।

ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার। দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...