মুক্তিপণ নিয়েও ফেরত দেয়নি অপহরণকারীরা, নিখোঁজ মানিকগঞ্জের কলেজছাত্র রিদয়ান

পরিবারের ভাষ্য অনুযায়ী, প্রথমে একটি বিকাশ নম্বরে পাঁচ হাজার টাকা পাঠানো হয়। পরে প্রাণনাশের হুমকি দিয়ে অন্য একটি বিকাশ নম্বরে আরও ৩০ হাজার টাকা নেওয়া হয়। এরপর ঢাকার হাতিরঝিলের ২ নম্বর ব্রিজে গিয়ে রিদয়ানকে নিয়ে যেতে বলা হয়। এ পর্যায়ে একটি নগদ নম্বরে আরও পাঁচ হাজার টাকা পাঠায় পরিবার। তবে টাকা দেওয়ার পরও তাঁর সন্ধান মেলেনি।
এ ঘটনায় রিদয়ানের খালাতো ভাই ফয়সল মাহমুদ গত রোববার (২৫ অক্টোবর) কালিয়াকৈর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পাশাপাশি রিদয়ানকে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নিতে র্যাব-৩-এর খিলগাঁও ক্যাম্পের কোম্পানি কমান্ডার বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
রিদয়ানের বড় ভাই শাহরিয়ার আনসারী বলেন, ‘টাকা দেওয়ার পরও ভাইকে ফিরে না পাওয়ায় আমরা পুরো পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছি। আমরা শুধু আমার ভাইকে সুস্থ অবস্থায় ফেরত চাই।’ তিন ভাইবোনের মধ্যে রিদয়ান সবার ছোট বলেও জানান শাহরিয়ার।
রিদয়ানকে উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়েছে পরিবার।

