বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় এলাকাবাসীর বিরুদ্ধে থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ০২:২৩ পিএম
মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় এলাকাবাসীর বিরুদ্ধে থানায় অভিযোগ

কুমিল্লার দাউদকান্দি উপজেলার মারুকা এলাকায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ ও এক ব্যক্তিকে আটকের ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগে মারধর ও অর্থ লুটের কথা উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়া স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

অভিযোগে নাম থাকা ব্যক্তিরা হলেন মো. আলী আরশাদ (৭০), মো. হানিফ মিয়া (৫০), মো. জসীম উদ্দিন (৪৮), মো. শাহ পরান মিয়া (৪০) ও মো. সাকিব মিয়া (২২)। এ ছাড়া আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, তোফাজ্জল করাল নামের এক ব্যক্তি অটোরিকশা চালানোর আড়ালে মাদক বিক্রির সঙ্গে জড়িত। তাকে মাদক বিক্রি ও সেবন থেকে বিরত থাকতে একাধিকবার বলা হলেও তিনি তা শোনেননি বলে দাবি তাদের।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে মারুকা এলাকার চশই দাড়িবন এমবি দাখিল মাদ্রাসার সামনে অটোরিকশায় করে মাদক বিক্রির অভিযোগে তোফাজ্জলকে আটক করেন স্থানীয় লোকজন। প্রশাসনের কাছে হস্তান্তরের আগেই মারধরের শিকার হয়েছেন দাবি করে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে তার স্ত্রী স্বপ্না বেগমসহ তারা এলাকাবাসীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।

সম্প্রতি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তোফাজ্জলের সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়। এ সময় তাকে হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে ধূমপান করতে দেখা যায়। পরে কথা বলার সময় তিনি তার ওপর হামলার অভিযোগ করেন। তার ভাষ্য, অন্য একজনের জমি কেন বিক্রি করে দিয়েছেন, সেই বিরোধ থেকেই তার ওপর হামলা হয়েছে।

তিনি আরও বলেন, আগে সমবয়সীদের সঙ্গে গাঁজা সেবন করতেন, তবে এখন আর করেন না। তার চাচা তাকে পুনর্বাসনকেন্দ্রে পাঠিয়েছিলেন বলেও জানান তিনি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...