মাদারীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালিপ্রবাসী নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তানভীর মোটরসাইকেলযোগে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় একটি ট্রাকের সঙ্গে দুর্ঘটনা ঘটে। এ সময় তিনি সড়কে পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। মাত্র ১৫ দিন আগে তানভীর বিয়ে করেছিলেন। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়েছি। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

