অনিয়মের দায়ে রায়পুরায় চার হাসপাতাল-ফার্মেসিকে জরিমানা, একটি সিলগালা

হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে লাইসেন্সবিহীন ও অনুমোদন ছাড়া ক্লিনিক পরিচালনা, লাইসেন্স নবায়ন না থাকা, দুর্গন্ধযুক্ত ও অপরিচ্ছন্ন কেবিন, প্যাথলজি বিভাগে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র না থাকা এবং অপারেশন থিয়েটারের লাইট নষ্ট থাকার মতো অনিয়ম পাওয়া যায়।
ফার্মেসিগুলোতে ফিজিশিয়ান স্যাম্পল প্রদর্শন এবং অ্যান্টিবায়োটিক বিক্রির রেজিস্টার সংরক্ষণ না করার বিষয়টি ধরা পড়ে।
মুনমুন পাল বলেন, এসব ঘটনায় চারজনকে অভিযুক্ত করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারা এবং ওষুধ ও কসমেটিক আইন, ২০২৩-এর ৪০(গ) ধারায় মোট ২২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

