বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
চাঁদপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, বিস্ফোরণে আগুনকর্মী নেবে কমিউনিটি ব্যাংক, আবেদন অনলাইনেশেয়ারবাজারে আসছে অ্যানথ্রপিক, মূল্য হতে পারে ১ লাখ ৫০ হাজার কোটি ডলারভালুকায় সড়কের পাশে পার্কিং করে রাখা বাসে আগুনগাজীপুরে পল্লীবিদ্যুৎ অফিসে আগুন, পুড়ল ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামালরোহিঙ্গা গণহত্যা বন্ধে কতটা কার্যকর হবে আইসিজের রায়, কোন কোন বিষয় বিবেচনায়‘বাংলাদেশের জেতার কোনো সুযোগই নেই, টিকে থাকাই কঠিন’ভৈরবে চলন্ত বাসে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরাবনলতা আর রানী ভবানীর নাটোরে এক দিনপাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ: খাগড়াছড়ির আলুটিলা পর্যটনকেন্দ্র
বিজ্ঞাপন

বিষে মরল ৮০ মণ গুলশা মাছ

নিজস্ব প্রতিবেদক৩০ অক্টোবর ২০২৬, ০৬:২০ এএম
বিষে মরল ৮০ মণ গুলশা মাছ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি ফিশারিতে বিষ প্রয়োগ করে প্রায় ১২ লাখ টাকার বেশি মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফিশারির মালিক থানায় লিখিত অভিযোগ করেছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী মৎস্যচাষি মাসুম খান।

অভিযোগ সূত্রে জানা গেছে, ঈশ্বরগঞ্জ পৌর শহরের দত্তপাড়া এলাকায় ৬০ শতক জমির ওপর অবস্থিত মাসুম খানের ফিশারিতে বুধবার গভীর রাতে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। এতে প্রায় ৮০ মণ গুলশা মাছ মারা যায়, যার বাজারমূল্য আনুমানিক ১২ লাখ টাকা। এ ছাড়া রুই, কাতলা, সিলভার কার্প ও মাগুরসহ আরও প্রায় ৩০ হাজার টাকার মাছ মারা গেছে।

ফিশারির মালিক মৎস্যচাষি মাসুম খান জানান, বুধবার রাতে প্রতিদিনের মতো ফিশারিতে মাছের খাবার দিয়ে বাড়ি চলে যান তিনি। বৃহস্পতিবার ভোরে পুকুরে মাছ ভেসে থাকতে দেখে তাঁর সন্দেহ হয়। পরে ফিশারিতে বিষ প্রয়োগের কারণে মাছগুলো মারা গেছে বলে নিশ্চিত হন।

মাসুম খান বলেন, কয়েক মাসের পরিশ্রম ও বিনিয়োগ মুহূর্তেই নষ্ট হয়ে গেছে। এ ঘটনায় তিনি আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানান তিনি।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...