ইনানীতে গ্যাসের আগুনে থার্মোজেনিক, ১৫ দিন পর্যবেক্ষণের পরে সিদ্ধান্ত: পেট্রোবাংলা

এ প্রকৌশলী সতর্ক করে বলেন, নির্গত এই গ্যাসের আগুন কোনোভাবেই জোর করে নেভানো যাবে না। গ্যাস বের হওয়ার পথও কোনোভাবে বন্ধ করা যাবে না। যদি জোরপূর্বক আগুন নেভানো বা পথ বন্ধের চেষ্টা করা হয়, তবে গ্যাস ভূগর্ভে জমে উচ্চ চাপের সৃষ্টি করবে এবং এর ফলে চারপাশের বিস্তীর্ণ এলাকায় বড় ধরনের ভয়াবহ বিস্ফোরণ ঘটে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।
১৫ দিন নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, বাপেক্সের টিম নমুনা সংগ্রহ করে বিশ্লেষণ করবে কী ধরনের সম্ভাবনা আছে। তারপর অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রকৌশলী মো. শোয়েব আরও বলেন, আগুনের উৎস একটি অগভীর গ্যাসের মজুত বলে ধারণা করা হচ্ছে। আগুনের শিখার রং দেখে গ্যাসের সঙ্গে তেল বা কনডেনসেট থাকারও ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে গ্যাসের প্রকৃতি ও মজুত সম্পর্কে নিশ্চিত হতে ১৫ দিন পর্যবেক্ষণ করা হবে। বিশ্বের বিভিন্ন দেশেও এই প্রক্রিয়া মেনে করা হয়।

