বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
চাঁদপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, বিস্ফোরণে আগুনকর্মী নেবে কমিউনিটি ব্যাংক, আবেদন অনলাইনেশেয়ারবাজারে আসছে অ্যানথ্রপিক, মূল্য হতে পারে ১ লাখ ৫০ হাজার কোটি ডলারভালুকায় সড়কের পাশে পার্কিং করে রাখা বাসে আগুনগাজীপুরে পল্লীবিদ্যুৎ অফিসে আগুন, পুড়ল ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামালরোহিঙ্গা গণহত্যা বন্ধে কতটা কার্যকর হবে আইসিজের রায়, কোন কোন বিষয় বিবেচনায়‘বাংলাদেশের জেতার কোনো সুযোগই নেই, টিকে থাকাই কঠিন’ভৈরবে চলন্ত বাসে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরাবনলতা আর রানী ভবানীর নাটোরে এক দিনপাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ: খাগড়াছড়ির আলুটিলা পর্যটনকেন্দ্র
বিজ্ঞাপন

স্বজনকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল রাজমিস্ত্রির, মরদেহ নিয়ে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক৩১ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পিএম
স্বজনকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল রাজমিস্ত্রির, মরদেহ নিয়ে বিক্ষোভ

শনিবার বিকেলে নিহতের মরদেহ নিয়ে অম্রবাড়ী নাউয়ার মোড় এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন স্বজন ও এলাকাবাসী। এ সময় নিহতের ভাই রাশেদ বলেন, ‘আমার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি এ হত্যার বিচার চাই। অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’ মামলা না হওয়া পর্যন্ত ভাইয়ের মরদেহ দাফন করবেন না বলেও জানান তিনি।

খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শামিম হোসেন বলেন, ‘বিষয়টি অত্যন্ত অমানবিক। কেউ অপরাধ করলে তার বিচার করার জন্য দেশে আইন রয়েছে। কারও আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়।’

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এজাহার পেলে মামলা নেওয়া হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...