বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

নাটোরের গুরুদাসপুর: অপরাধে এমপিপুত্রের ঘনিষ্ঠ গ্রুপও

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ এএম
নাটোরের গুরুদাসপুর: অপরাধে এমপিপুত্রের ঘনিষ্ঠ গ্রুপও

গ্রেপ্তার চাটা গ্রুপের দুজন

শাকিলের ওপর হামলার পর তাঁর পরিবারের পক্ষ থেকেও তরুণদের গ্রুপের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। নিহতের বাবা রবিউল করিমের দাবি, মৃত্যুর আগে শাকিল জানিয়েছিলেন, ইরফান নেওয়াজ ও মো. হাবিব নামের দুই তরুণ তাঁর ওপর হামলা চালিয়েছিলেন। তাঁদের বাড়ি গুরুদাসপুরে। এলাকায় এরা চাটা গ্রুপের সদস্য হিসেবে পরিচিত। শাকিলের মৃত্যুর পর থেকে তাঁরা আত্মগোপনে।

এর মধ্যেই শাকিল হত্যাকাণ্ডের তদন্তে গত বৃহস্পতিবার রাতে আনিসুর রহমান ও আল-আমিন নামের আরও দুই তরুণকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় নাটোর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তাঁরাও ওই গ্রুপের সদস্য হিসেবে স্থানীয়ভাবে পরিচিত। শনিবার তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।

নাটোর জেলা ডিবি পুলিশের পরিদর্শক নজরুল ইসলাম বলেন, ‘আল-আমিন ও আনিসুর রহমানকে শাকিল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ (শনিবার) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আদালতে তাঁদের রিমান্ডের আবেদন করা হবে।’ তিনি নিশ্চিত করেন, এরা চাটা গ্রুপের সদস্য। তবে তদন্তের স্বার্থে বিস্তারিত জানাতে চাননি তিনি।

ডিবির পরিদর্শক নজরুলের ভাষ্য, শাকিলের বাবা ইতিমধ্যে ওই গ্রুপের দুজন সন্দেহভাজনের নাম প্রকাশ করে দেওয়ায় তদন্তে কিছুটা জটিলতা তৈরি হয়েছে। গ্রেপ্তারের চেষ্টা করেও তাঁদের নাগাল পাচ্ছেন না।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...