বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

গাজীপুরে পোশাকশ্রমিকদের দিনভর বিক্ষোভ, পুলিশ বক্স-গাড়ি-কারখানায় অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০৫:০১ পিএম
গাজীপুরে পোশাকশ্রমিকদের দিনভর বিক্ষোভ, পুলিশ বক্স-গাড়ি-কারখানায় অগ্নিসংযোগ
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ থেকে কারখানায় অগ্নিসংযোগ। ছবি: সংগৃহীত
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ থেকে কারখানায় অগ্নিসংযোগ। ছবি: সংগৃহীত

এ সময় শ্রমিকেরা বিভিন্ন কারখানার প্রধান ফটকে ভাঙচুর চালিয়ে অন্য শ্রমিকদের বাইরে বের করে আনেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কর্তৃপক্ষ বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করে। পরে লাঠিসোঁটা হাতে বিক্ষোভকারীরা মহাসড়ক অবরোধ করে নানা স্লোগান দিতে থাকেন।

একপর্যায়ে মৌচাক এলাকায় হাইওয়ে পুলিশ বক্স ভাঙচুর করা হয়। সফিপুর এলাকায় মহাসড়কে থাকা একটি গাড়িতে আগুন দেওয়া হয়। পল্লী বিদ্যুৎ এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে অবরোধের পাশাপাশি যমুনা ব্যাংকের একটি শাখা, দোকানপাট ও বিভিন্ন যানবাহনে ভাঙচুর চালানো হয়। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে ওসি শহিদুল ইসলামসহ কয়েকজন পুলিশ সদস্য ও শ্রমিক আহত হন। তাঁদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, বিক্ষুব্ধ শ্রমিকেরা পাশের ট্রফিক্যাল লিমিটেড নামের একটি পোশাক কারখানার গোডাউন ও একটি মার্কেটে আগুন দেন।

ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত
ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, আগুনের খবর পেলেও শ্রমিক আন্দোলনের কারণে তাঁরা ঘটনাস্থলে যেতে পারেননি। পরে গোডাউন ও মার্কেটের কয়েকটি দোকান পুড়ে যায়। এরপর ওই এলাকায় মহাসড়কে থাকা আরও একটি গাড়িতে আগুন দেওয়া হয়।

শ্রমিকেরা বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানো হলেও তাঁদের বেতন বাড়েনি। বাজারে সবকিছুর দাম বেড়ে যাওয়ায় কম বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। এ কারণে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে তাঁরা আন্দোলনে নেমেছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সকাল থেকেই শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে পিকেটারদের ইটের আঘাতে তিনি নিজেসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। শ্রমিকদের বিক্ষোভের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের-২-এর পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। থানা-পুলিশ, শিল্প পুলিশ ও বিজিবির সদস্যরা একসঙ্গে কাজ করছেন। শ্রমিক বিক্ষোভের কারণে বিভিন্ন এলাকায় অন্তত ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, প্রতিবেদন লেখা পর্যন্ত আজ বিকেল ৪টায়ও শ্রমিকদের আন্দোলন চলছিল। দিনভর মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় এ পথে চলাচলকারী পরিবহন শ্রমিক ও যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...