বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

সাঁথিয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পিএম
সাঁথিয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

নিহতের স্বামী আব্দুর রহিম হত্যার কথা স্বীকার করে বলেন, ‘আমি প্রবাসে থাকা অবস্থায় আমার আয়ের বেশির ভাগ টাকা আমার স্ত্রী তাঁর বাবার বাড়ি পাঠায়। গতকাল সোমবার সে আমাকে না জানিয়ে গচ্ছিত ১৩ হাজার টাকা আবারও তাঁর বাবার বাড়ি পাঠায়। টাকার কথা জিজ্ঞেস করলে তাঁর সঙ্গে আমার ঝগড়া হয়। এ নিয়ে আমি তাঁকে গলা টিপে ধরলে সে মারা যায়। তবে আমি জানতাম না গলা টিপে ধরায় সে মারা যাবে।’

নিহত রোমেনা খাতুনের বাবা মরহম আলী জানান, ‘গতকাল সোমবার আমি আমার মেয়ের মৃত্যুর খবর পেয়ে সেখানে যাই। আমার মেয়ের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে তারা আমাকে জানান এবং তাঁকে দাফনের প্রক্রিয়া করতে থাকেন। কিন্তু মেয়ের গোসলের সময় তাঁর গায়ে মারধর ও গলায় আঘাতের চিহ্ন দেখে আমার সন্দেহ হয়। তখন থানা-পুলিশকে খবর দিই। ঘটনাস্থলে এসে পুলিশ ঘটনার সত্যতা পায়। থানা-পুলিশ আব্দুর রহিমকে জিজ্ঞেস করলে সে হত্যার কথা স্বীকার করে। আমার মেয়ের দুটি ছেলে সন্তান রয়েছে। আমার নাতিদের এখন কী হবে? আমি আমার মেয়ের হত্যার বিচার চাই। হত্যাকারীর ফাঁসি চাই।’

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গৃহবধূর মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। নিহতের গায়ে আঘাতের চিহ্ন দেখে সন্দেহ হয়। তখন স্বামীকে জিজ্ঞাসাবাদ করি। সে হত্যার কথা স্বীকার করেছে। তাঁকে আটক করা হয়। মঙ্গলবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...