বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নানিকে ফোনে না পেয়ে নিরাপত্তাকর্মীকে ফোন, ফ্ল্যাটে মিলল হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহচাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে অগ্নিসংযোগপিরোজপুরে আ.লীগ নেতা খালেক ও যুবলীগ নেতা অভির বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটছাত্রলীগের নেতা-কর্মীদের হল ছাড়তে ২৪ ঘণ্টার আলটিমেটাম বেরোবি ছাত্রদলেরমিত্রদের অন্ধকারে রেখে নেতানিয়াহুর সঙ্গে ম্যারাথন বৈঠক বেনেতের, ফের সরকার গঠনের পথে বিবি!কর্মস্থলের দায়িত্বে ফাঁকি দিয়ে বেতন নেওয়া কি জায়েজশীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১২.৫ ডিগ্রিঅভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে মধ্যরাতে হেফাজতে নিল ডিবিসাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তারড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে আগুন
বিজ্ঞাপন

লালমনিরহাটে সিজারের পর প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩১ এএম
লালমনিরহাটে সিজারের পর প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা

লালমনিরহাট সদরের সাপটানা এলাকার ‘নিউ অতিথি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে’ সিজারিয়ান অপারেশনের কয়েক ঘণ্টা পর আদরী বেগম (৩৫) নামের এক প্রসূতির মৃত্যুর ঘটনায় ক্লিনিকটি সিলগালা করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে জেলা সিভিল সার্জনের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত ও প্রশাসনের উপস্থিতিতে এ ব্যবস্থা নেওয়া হয়।

নিহত আদরী বেগম লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের মহিষাসুর গ্রামের বাসিন্দা। তিনি তিন সন্তানের জননী। সর্বশেষ অস্ত্রোপচারের মাধ্যমে তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন।

স্বজনদের সূত্রে জানা যায়, গত শনিবার প্রসবব্যথা শুরু হলে আদরী বেগমকে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে রংপুর অথবা অন্য কোথাও নেওয়ার পরামর্শ দেয়। এ সময় ‘বিজলী’ নামের এক নারীর পরামর্শে তাকে শহরের ‘নিউ অতিথি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে’ ভর্তি করা হয়।

পরিবারের অভিযোগ, ৩৫ হাজার টাকায় চুক্তি করে তার সিজারিয়ান অপারেশন করা হয়। কিন্তু অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তার অবস্থার অবনতি হলে এবং রক্তের প্রয়োজন দেখা দিলে ক্লিনিক কর্তৃপক্ষ কালক্ষেপণ করে। পরে সোমবার সকালে ক্লিনিকে গিয়ে স্বজনরা প্রসূতির মরদেহ দেখতে পান। এ সময় ক্লিনিকের কোনো দায়িত্বশীল ব্যক্তিকে সেখানে পাওয়া যায়নি। এ ছাড়া রোগীর মৃত্যু গোপন করতে তাকে দ্রুত রংপুরে নেওয়ার মিথ্যা নাটক সাজানোর অভিযোগও তুলেছেন স্বজনরা। মরদেহ উদ্ধারের পর থেকে ক্লিনিক কর্তৃপক্ষ সম্পূর্ণ পলাতক রয়েছে বলে অভিযোগ করেছেন তারা।

প্রসূতির মৃত্যুর খবর পেয়ে মঙ্গলবার বিকেলে লালমনিরহাটের সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম তাৎক্ষণিকভাবে ওই ক্লিনিকে অভিযান পরিচালনা করেন। এ সময় ক্লিনিকের মালিকপক্ষ বা কোনো কর্মীকে সেখানে পাওয়া যায়নি। পরে তাদের সঙ্গে ফোন ও বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হয়।

যোগাযোগে ব্যর্থ হয়ে সিভিল সার্জনের নির্দেশে লালমনিরহাট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নওশাদ আলম এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলামের উপস্থিতিতে ‘নিউ অতিথি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম’ সিলগালা করে দেওয়া হয়।

এ বিষয়ে লালমনিরহাটের সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্লিনিকটির সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে কারণ দর্শানোর নোটিশের সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে ক্লিনিকটি স্থায়ীভাবে বন্ধ করাসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...