বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

গাছ কাটতে গিয়ে প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ এএম
গাছ কাটতে গিয়ে প্রাণ গেল যুবকের

পটুয়াখালীতে গাছ কাটার কাজে গিয়ে রাকিব (২৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার চরবোরহান ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাহেবের বাজার এলাকার জাহাঙ্গীর সরদারের বাড়িতে এ ঘটনা ঘটে। তবে তার মৃত্যু কীভাবে হয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পরিবারের সদস্যদের কাছে দুর্ঘটনার বিষয়ে একেকজন একেক ধরনের তথ্য দিয়েছেন বলে জানিয়েছে স্বজনরা।

মৃত রাকিব পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত আদম আলী প্যাদার একমাত্র ছেলে। দীর্ঘদিন ধরে গাছ কাটার শ্রমিক হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করেছেন তিনি। তার দুই সন্তান, স্ত্রী ও মা রয়েছে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারের নেমেছে শোকের ছায়া।

মৃতের বোন নাজমা ও চাচাতো ভাই নুর আলম প্যাদা জানান, গত শনিবার ডাকুয়া ইউনিয়নের আমিন বেপারীর সঙ্গে গাছ কাটার কাজে চরবোরহানে যান রাকিব। সোমবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে তার সর্বশেষ কথা হয়। পরদিন দুপুরে ফোনের মাধ্যমে জানতে পারেন রাকিব দুর্ঘটনার শিকার হয়েছেন এবং টিনের চাল থেকে পড়ে আহত হয়েছেন। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে রাকিবকে অচেতন অবস্থায় গলাচিপা হাসপাতালে নিয়ে আসেন তারা। তবে হাসাপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

তারা আরও জানান, রাকিবের মৃত্যুর কারণ নিয়ে তারা ভিন্ন ভিন্ন বক্তব্য পাচ্ছেন। কেউ বলছেন, গাছ কাটতে গিয়ে পড়ে গেছেন, কেউ বলছেন, ঘরের টিনের চাল থেকে পড়ে আহত হয়েছেন। আবার কারও বক্তব্য, গাছের সঙ্গে আঘাত লেগে তার মৃত্যু হয়েছে। তবে প্রকৃতপক্ষে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তারা নিশ্চিত নন। মরদেহের বুকের ডান পাশে কাটা চিহ্নও দেখতে পেয়েছেন বলে জানান তিনি। নুর আলম অভিযোগ করেন, ঘটনার পর গলাচিপা হাসপাতালে আমীন বেপারিসহ ঘটনাস্থলে রাকিবের সঙ্গে থাকা কোন শ্রমিক হাসপাতালে আসেনি।

এদিকে, গাছ কাটার কাজে রাকিবের সঙ্গে থাকা শিপলু সরদার, মুজাফফরসহ অন্য শ্রমিকরা জানান, তাঁরা গাছ কাটার সময় প্যাকিংয়ের দড়ি ধরে দাঁড়িয়ে ছিলেন। এ সময় রাকিব রান্নাঘরের টিনের চালে উঠে গাছের ডাল কাটার পর কিছুটা দূরে সরে যান। পরে তারা দড়ি ধরে টান দিলে গাছটি পড়ে যায়। এর কিছুক্ষণ পর হঠাৎ রাকিবের চিৎকার শুনতে পান তারা। দ্রুত সেখানে গিয়ে দেখেন, রান্নাঘর ও ঘরের মাঝের টিনের চালের ডোঙ্গা ভেঙে রাকিব নিচে পড়ে আছেন।

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জান্নাতুন নাঈম তানহা জানান, বিকেল ৫টার দিকে স্বজনরা রাকিবকে হাসপাতালে নিয়ে আসলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

এ ব্যাপারে দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। মরদেহ বুধবার ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...