বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

নিহত শ্রমিক তৌফিকের পরিবারের পাশে থাকার আশ্বাস গার্মেন্টস কর্তৃপক্ষের

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ১০:২৮ পিএম
নিহত শ্রমিক তৌফিকের পরিবারের পাশে থাকার আশ্বাস গার্মেন্টস কর্তৃপক্ষের

মিন্টু কুমার সাহা বলেন, ‘২ নভেম্বর বেলা ১টা পর্যন্ত আমাদের শ্রমিক ভাইবোনেরা সুন্দরভাবে কাজ করছিলেন। বাইরে থেকে দুষ্কৃতকারীরা ঢিল ছুড়লে কারখানা ছুটি ঘোষণা করি। এরপর সন্ধ্যার দিকে বিভিন্ন গণমাধ্যম ও অন্য মাধ্যমে জানতে পারি, এখান থেকে দেড় থেকে দুই কিলোমিটার দূরে তালহা নামের একটি কারখানার সামনে আমাদের কারখানার একজন শ্রমিক আহত হয়েছেন। আমাদের কারখানা ছুটি হয়েছে ১টায়, খবরটি পাই সন্ধ্যার দিকে।’

মিন্টু কুমার সাহা আরও বলেন, পরের দিনও কিছু লোকজন এসে কারখানায় হামলা করে। লায়লা স্টাইলস একটি গ্রিন কারখানা এবং সেখানে প্রায় সাড়ে ৫ হাজার শ্রমিক কর্মরত। কারখানা ছুটি হওয়ার পর কোনো শ্রমিক কোথায় যাচ্ছেন বা কী করছেন, তা জানা কঠিন এবং সেটি কারখানা কর্তৃপক্ষের নিয়ন্ত্রণেরও বিষয় নয়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...